Birthday of Rabindranath Tagore (রবীন্দ্রনাথ ঠাকুর) Bengali



গুরুদেবের১৬২ তম জন্মদিন উপলক্ষে                       ১৯ মের কিশোরি শহীদ ,বাংলা ভাষা মাতৃর অহঙ্কার, অন্যতম কন্যা কমলা ভট্টাচার্য্যকে তাঁর স্বর্গের ঠিকানায় বিজয় চক্রবর্তীর চিঠি:-


কমলা, 

 মনে আছে ত আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।এবার১৬২তম জন্মদিন।

১৯৬১ সনে তোমাদের স্কুলের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে তুমি গান গেয়েছিলে না কবিতা আবৃতি করেছিলে, মনে পড়ে কি?

তোমাদের ওখানে (স্বর্গে) রবীন্দ্রজয়ন্তী পালন হয় নিশ্চয়।খুব ধুমধাম করে হয় বুঝি?গুরুদেব কি নিজে থাকেন?তোমাদের কি সুভাগ্য মর্তে যাঁকে সামনাসামনি দেখনি স্বর্গে তাঁকে খুব কাছে পাচ্ছ।এবার কে গাইবে "হে নতুন ২৫শে বৈশাখ।"মান্না দে না দেবব্রত বিশ্বাস না গুরুদের অতি আদরের কণিকা?তাতা থৈ থৈ করে তুমিও নাচবে ,তাই না?কানাই, চণ্ডী চরণ, হিতেশ্,সত্যেন্দ্র, কুমুদ, সুনীল, তরণী, শচীন্দ্র, বীরেন্দ্র, সুকমল তাঁরাও নিশ্চয় গাইবে?তোমরা ১১শহীদ সমবেত কন্ঠে"পুরানো সেই দিনের কথা ভুলব কিরে হায়" গীতটি  গেও।আগুনের পরশ মনি ও গাইবে।

'মোদের গরব মোদের আশা ,আ মরি বাংলা ভাষা 'ও কি গাইবে? গানটির রচয়িতা অতুল বাবুও ত তোমাদের ওখানেই আছেন।আমার মনে হয় তাঁকে দিয়ে গাওয়ালে এবং তোমরা কোরাস করল।

Read more article

Water pollution || effects

Closing of bank account || relation between customers and bankers


No comments:

How can we help you!

Powered by Blogger.